বাংলাদেশ জামায়েত ইসলামীর মহাসমাবেশে যাওয়ার পথে খুলনার দাকোপ উপজেলা আমীর রোড এক্সিডেন্টে মৃত্যু

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
বাংলাদেশ জামায়াত ইসলামের ১৯/০৭/২৫ তারিখের জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে খুলনা দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ রোড এক্সিডেন্টে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামের ১৯/০৭/২৫ তারিখের জাতীয় মহাসমাবেশ কে সফল করতে এবং ৭ দাবি: ১. সব গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, ৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা দাবি আদায়ের লক্ষ্যে তিনি ও তার নেতা কর্মীদেরকে নিয়ে যাওয়ার পথে গত ১৭/০৭/২০২৫ তারিখ ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা হয়ে ফরিদপুর ভাঙ্গা নামক স্থানে পৌছালে পিছে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাসের পিছনে জোরালো ধাক্কা খেলে দাকোপের আমীর মৃত্যুবরণ করেন। এছাড়াও ৬ জন গুরুত্বর আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয় অতঃপর সেখান থেকে রেফার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। বর্তমানে চিকিৎসাধীন। তাদের সাথে থাকা ভাইয়েরা তার রুহের মাগফিরাত কামনা ও জান্নাতের সুউচ্চ মাকাম দান করে এবং মহান আল্লাহ যেন মৃত্যের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন তার জন্য ফরিয়াদ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *