তারাকান্দায় একটি রাস্তায় বেহাল অবস্থা, দেখার মতো কেউ নেই।

স্টাফ রিপোর্টার।
তারাকান্দা উপজেলার ০৫নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ বাজার হইতে ইয়াকুব মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার পাশে প্রায় ত্রিশ পয়ত্রিশটি ফিসারী থাকার ফলে কোনো ড্রেনের ব্যবস্থা না থাকায় রাস্তা ভাঙন ও বেহাল অবস্থায় পড়েছে। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটো, ট্রাক, প্রাইভেট কার ও হাজার হাজার লোকের চলাচল। বর্তমানে রাস্তাটি অকেজো হয়ে পড়েছে। রাস্তাটি দেখার মতো কেউ নেই। রাস্তার দুই পাশে ফিসারী থাকার কারণে বৃষ্টির পানি রাস্তায় জমা থাকায় রাস্তাটির মাঝে গর্তের সৃষ্টি হয়। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এবং লোকের প্রাণ হানি ঘটতে পারে।

রাস্তাটি মেরামতের জন্য মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *