ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি পায়রা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আলী আযম মোঃ আবু বকর।
সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ আউয়াল।

সমাবেশে বক্তারা বলেন, এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী আযম দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগ যে হামলা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং জামায়াতের ৭ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আঃ আলিম, মাওলানা তাজুল ইসলাম, কাজী সগীর আহম্মদ, ড. হাবিবুর রহমান, অ্যাড. ইসমাইল হোসেন, মো.বাবুল হোসেন, ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রায় চার হাজার নেতা-কর্মী ।

বিক্ষোভ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *