বাগাতিপাড়ায় জুলাই শহিদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি (নাটোর) ঃ
নাটোরের বাগাতিপাড়ায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মারুফ আফজাল রাজন’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম তপু,জামনগর ইউ.পি চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়ার আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল বাকী মিঠু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমি সহ উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, বাগাতিপাড়ায় জামায়াতের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা সহ স্থানীয় সাংবাদিকগণ। বক্তারা জুলাই স্মৃতি ধারণ করে,সেখান থেকে শিক্ষানিয়ে, ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *