কোদলা নদীতে অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করেছে বিএসএফ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত সংলগ্ন কোদলা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভারতের বিএসএফ ও পশ্চিমবঙ্গের বাগদা থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ভারতের কুলিয়া গ্রামের তীরবর্তী নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি বিষয়টি বিএসএফকে জানালে তারা পুলিশ নিয়ে এসে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে কেউ নিখোঁজ থাকার অভিযোগও দেয়নি।
ঘটনাস্থলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

