খুলনার বটিয়াঘাটায় পকেট কমিটি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা জলমা ইউনিয়নে বিএনপি পকেট কমিটির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবে ১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯নং ওয়ার্ডের সভাপতি বাবুল খা। তিনি বলেন, ১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের যে পুর্নাঙ্গ কমিটি জলমা ইউনিয়ন বিএনপি প্রকাশ করেন তা তাদের ইচ্ছেমত করা। তিনি বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর আমাদের আশা ছিল, আমরা সুশৃংখলভাবে রাজনীতি করব। কিন্তু না, একটি মহল তা করতে দেবে না। গতকাল বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহল মোমেন লিটনের একটি ফেসবুক পেজ থেকে লিখিত ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছেন। যা ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অবগত না।
আমরা জলমা ইউনিয়ন বিএনপির কাছে একটি খসড়া কমিটি করে দিয়েছিলাম। কিন্তু সে কমিটিতে থাকা দুঃসময়ে রাজপথের নেতা কর্মীদের বাদ দিয়ে রুহল মোমেন লিটন ও আসাবুর হাওলাদার তাদের মতো করে চাঁদাবাজ, লুটপাটকারী,ভুমিদস্যু, আওয়ামী দোসরদের অন্তরভুক্ত করে কমিটি প্রকাশ করেছে। বাদ পড়েছে বিগত ২বার কমিটিতে থাকা ত্যাগী নেতা কর্মীরা। ১নং জলমা ইউনিয়ন বিএনপির মুল কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে আমরা অনেকের চেহারা রাজ পথে কোন দিন দেখি নাই। আমাদের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যে পকেট কমিটি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি আরো বলেন, থানা, জেলা সহ বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ যাতে এইসব অযোগ্য, লোভি, লুটকারী, আওয়ামী দোসররা পদে আসতে না পারে এবং নতুন কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা জায়গা পায় তার ব্যাবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *