খুলনার বটিয়াঘাটা খারাবাদ গ্রামে অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর জখম ২
সেখ রাসেল, ব্যূরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় ৭নং আমিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ হুমায়ুন সেখ (৫৪), পিতা-মৃত মোঃ হাকিম সেখ, সাং খারাবাদ কে গুরুতর রক্তাক্ত যখম করেছে। তিনি এখন খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন।
খবর নিয়ে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের হুমায়ুনের মৎস্য ঘেরে একই এলাকার ১। মোঃ শফিক ফারাজী ৫৫, পিতা মৃত মোঃ মজিদ ফারাজি, ২। মোঃ হেমা সেখ ৫৫, পিতা মৃত মোঃ ওছিকার সেখ, ৩। মোঃ রেজাউল সেখ ৫৮, পিতা মৃত মোঃ ওছিকার সেখ, ৪। সোহোরাব ফরাজি সহ অজ্ঞতো আরো ৭/৮ জন্য মিলে মাছ মারতে থাকাবস্থায় খবর পেয়ে হুমায়ুন ও তার বিয়াই তৈয়ব সেখ দ্রুত ঘেরে গিয়ে তাদেরকে মাছ মারতে নিষেধ করে। শুর হয় বাকবিতন্ডে, এক পর্যায়ে তারা হুমায়ুন ও তার বিয়াই তৈয়ব সেখের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। হুমায়ুনের মাথায় সাজরে আঘাতের ফলে মাথা ফেটে রাক্তাক্ত যখম হযে অবস্থা আশংকাজনক হওয়ায় তৈয়ব সেখের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিত ভাবে চাইনিজ কুড়াল, রামদা, শাবল নিয়ে আমাদের আক্রমণ করে। এ ব্যপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, আমি ছুটিতে আছি বিষয়টি যতদূর যেনেছি রেল লাইনের পাশে সরকারি জমিতে দখল নেয়াকে কেন্দ্র করে দুইজন আহত হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থ নেওয়া হবে।

