সাংবাদিক কন্যা রৌদ্রীর গর্বিত সাফল্য: এসএসসি-তে জিপিএ-৫ অর্জন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মারিয়া কবীর রৌদ্রী। সে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম এ কবীরের কন্যা।
রৌদ্রী ছোটবেলা থেকেই মেধাবী ও পড়ালেখায় মনোযোগী। ভবিষ্যতে সে বিজ্ঞান শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চায়।
রৌদ্রীর এই অসাধারণ সাফল্যে পরিবার আনন্দিত ও গর্বিত। তার মা-বাবা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন—এই অর্জনে শিক্ষকদের আন্তরিকতা ও দিকনির্দেশনার ভূমিকা অপরিসীম।
রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও ঝিনাইদহের কর্মরত সাংবাদিক সমাজ রৌদ্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন—রৌদ্রী ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখবে। রৌদ্রী সকলের দোয়া প্রার্থী।

