আদমদীঘিতে যুবদল নেতা হাজী শামীম আহম্মেদের নগদ অর্থ সহায়তা প্রদান
আদমদীঘি প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার অসুস্থ বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অসুস্থ আমজাদ হোসেন, সদর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম মোল্লা, বিএনপির কর্মী মঞ্জুর রহমানকে এই মানবিক সহায়তা তুলে দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এস মাসুদ আহমেদ, ফরিদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান পারভেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলুল হক সাগর, সদর ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, কৃষক দলের নেতা এনামুল হক, বগুড়া জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ কাওছার দ্বীপ, আদমদীঘি উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি আবুল বাশার মারুফ প্রমূখ।
এ বিষয়ে হাজী শামীম আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ।নেতা-কর্মীদের যে কোনো দুর্দিনে তিনি পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।

