বটিয়াঘাটায় জোরপূর্বক জমি দখল কে কেন্দ্র করে বিবাদীদের হাতে এক মহিলা গুরুতর আহত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
১২/০৭/২০২৫ তারিখ শনিবার সকাল ৭ টার সময় বটিয়াঘাটার খৈয়াতলা মোড়ে, জোরপূর্বক জমি দখল করতে বাধা দেওয়াই নিবেদিতা বিশ্বাস নামে এক নারীকে মেরে গুরুতর জখম করে। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় ওই নারী একটি সাধারণ ডায়েরি করে। যার নং ৬১৮ তারিখ।
১২/০৭/২০২৫ তারিখর জিডি সূত্রে জানা যায়, হেতালবুনিয়া মৌজার খৈয়তলা মোড়ে রমেশ বিশ্বাস ও জয়ন্ত বিশ্বাসের জমি জোরপূর্বক দখল করতে আসলে রমেশ বিশ্বাসের স্ত্রী নিবেদিতা বিশ্বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকলে রমেশ থাকলে তাকে ১। নিতিশ মন্ডল ২। বিউটি মন্ডল ৩। গৌরী মন্ডল ৪। অনিমেষ মন্ডল ৫। শিখা মন্ডল উভয়ে মিলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে কানের এক পাশে লেগে কান ফেটে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে লিলা ফোলা যখন করে করে। আহত হয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান এই জমি নিয়ে কোর্টে ১৪৪ ১৪৫ ধারা জারি থাকা অবস্থায় বিবাদীগণ জোরপূর্বক তাদের জমি দখল করতে আসে, আমরা উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল কে মোবাইলের মাধ্যমে খবর দিলে ঘটনাস্থলে আসার পূর্বেই বিবাদীরা পালিয়ে যায়।

