০৫/০৭/২০২৫ তারিখের দৈনিক প্রবাহের অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১ নং জলমা ইউনিয়নের ৭নং ছয়ঘরিয়া ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি অশোক মন্ডল গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা প্রেসক্লাবে সকাল ১১ টায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন- একটি কুচক্রী মহল আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য আমি নাকি টিসিবির কার্ড দেয়ার কথা বলে কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছি, যা মিথ্যা ও বানোয়াট, যার কোনো সত্যতা নেই, আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য সংবাদ সম্মেলনের তিনি আরো বলেন আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যারা এই কাজ করেছে আমি তাদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া গ্রামের মহেশ্বর ঢালী, নারায়ন বৈরাগী, শেখর রায়, আবেদুর রহমান ফরাজী, কাজল মন্ডল, সঞ্চিতা বৈরাগী, চয়নিকা মল্লিক, সুজিত মন্ডল, রফিক হাওলাদার, রবিউল হাওলাদার, সাধন মন্ডল, অনুকূল সরকার প্রমূখ।

