খুলনার লবণচরায় মুজাহিদ পাড়া ৫ নম্বর গলিতে দুবৃর্ত্তদের হাতে রোহন নামের একজন গুলিবিদ্ধ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার লবণচরা থানাধীন মুজাহিদ পাড়া ৫ নম্বর গলিতে এক যুবককে বাসা থেকে রোহন নামের এক যুবককে ডেকে এনে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩)। তিনি একই এলাকার বাবুল শেখের ছেলে।
রোহানের ভাষ্যমতে, রাতের ওই সময়ে ৩ জন দুর্বত্তের ২ জন মাস্কধারী ও ১ জন হেলমেট পরিহিত—তার বাসার সামনে এসে তাকে ডাক দেয়। বাড়ির বাইরে এলে কথা না বলেই তারা তার পায়ে গুলি ছোড়ে। গুলিটি তার একটি পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শীদের বর্ণনা অনুযায়ী মোটরসাইকেল গুলোর মধ্যে একটি ছিল কালো রঙের, অন্যটি লাল রঙের। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রোহানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে লবণচরা থানা পুলিশ।

