খুলনার বটিয়াঘাটায় আমীর এজাজ খানের বিশাল নির্বাচনী শোডাউন ও পথসভা।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা জেলার দাকোপ বটিয়াঘাটা ১ আসনের মনোয়ন প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খানের বিশাল শোডাউন ও পথসভা। আজ শুক্রবার ৩ টায় বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা, ও ভান্ডারকোট ইউনিয়নে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলার সকল ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী শথ শত মোটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় খুলনা ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমীর এজাজ খান কে ধানের শীষের ভোট প্রর্থনা করেন। তাছাড়া তিনি প্রতিশ্রুতি দেন আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করলে এলাকার বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কাজ তিনি করবেন।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাংবাদিক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, খায়রুল ইসলাম জনি, সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা(বাবু), মনিরুল ইসলাম হিরো, আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান, জুবাইরুল হক, আঃসালাম, আলম মেম্বার, সেলিম মোল্যা প্রমূখ।

