কেশবচন্দ্র কলেজে পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনের দাবিতে ছাত্রশিবিরের ১৫ দফা স্মারকলিপি প্রদান
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
সরকারি কেশবচন্দ্র কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরের দাবিতে অধ্যক্ষ বরাবর ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির, কেশবচন্দ্র কলেজ শাখা।
বুধবার সকাল ১২টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান রাজু, কেশবচন্দ্র কলেজ শাখার সভাপতি এস. এম. মাহবুব ইসলাম, সেক্রেটারি আমির খান প্রমূখ ।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়া, উচ্চ মাধ্যমিকে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ অন্তর্ভুক্তি, ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, যানবাহনের ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, শিক্ষক-শিক্ষার্থীদের আইডি কার্ড, ক্যাম্পাসের জমি দখলমুক্তকরণ, ক্লাব কক্ষ সংস্কার এবং জিম আধুনিকায়ন।
স্মারকলিপিতে কলেজ ক্যাম্পাসে শহিদ ভিপি লাল্টু ও মিঠুর নামে কর্ণার চালুর প্রস্তাবসহ শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থানে কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি স্থাপনেরও সুপারিশ করা হয়।
ছাত্রশিবির নেতারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন তাদের এই যৌক্তিক দাবিসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে।

