অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার

একান্ত প্রতিনিধ:
রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাদ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী কাউছার আহমেদ জয় ওরফে জয় ফালানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র, ৪টি ওয়াকিটকি সেট ও মাদকদ্রব্য জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট।
৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট মিরপুর-পল্লবী থানার অন্তর্গত বাউনিয়াবাঁধ এলাকা অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী জয় ফালানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের একাধিক অভিযোগ রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *