বাংলামোটরে এনসিপির গাড়িতে ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এক ফেসবুক স্টাটাসে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার প্রতিবাদে রাতেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *