খুলনাসহ ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
কারা অধিদপ্তর বড় ধরণের রদবদল করেছে। একযোগে বদলি বা পদায়ন করা হয়েছে ৩৩ জন ডেপুটি জেলারকে। বুধবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি/পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে মোঃ তানজিল হোসেন; খুলনা জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র (প্রেষণ) মঈনুল হক আল মামুন; বাগেরহাট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে মোঃ মফিজুল ইসলাম; কক্সবাজার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে মোঃ আব্দুস সোবহান; কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে শিল্পী আক্তার; দিনাজপুর থেকে বাগেরহাট জেলা কারাগারে মোঃ ইব্রাহীম; ঠাকুরগাঁও থেকে সাতক্ষীরা জেলা কারাগারে মোঃ আশাদুল ইসলাম; মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার মোঃ জাহিদ হাসান।

