খুলনার বটিয়াঘাটা হোগলাডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
৩০/০৬/২০২৫ তারিখ সোমবার সকালে খুলনার বটিয়াঘাটা হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে পাশে থাকা দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়। দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রীদেরকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।

স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল এবং চালক সতর্ক না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটিকে জব্দ করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *