পেট্রোল-ডিজেলের যুগের অবসান, এবার পানি দিয়েই চলবে গাড়ি

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাক, অনলাইন ডেস্ক:
বিশ্বজুড়ে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার মানবজীবনে আনছে বৈপ্লবিক পরিবর্তন। সম্প্রতি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এমন এক ব্যতিক্রমী প্রযুক্তির গাড়ি উন্মোচন করেছে, যা চলবে শুধু পানি দিয়ে। পেট্রোল বা ডিজেল নয়, এবার গাড়ির ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন হবে শুধুই পানি। শুনতে অবাক লাগলেও, এটি এখন আর কল্পনা নয়—এটাই বাস্ত

টয়োটার নতুন উদ্ভাবিত প্রযুক্তির নাম “ওয়াটার ইঞ্জিন”, যার মাধ্যমে পানি থেকে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদন করা হয় হাইড্রোজেন ও অক্সিজেন। এরপর এই উপাদান দুটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে বিদ্যুৎ, যা চালায় গাড়ির ইঞ্জিন।এই প্রযুক্তিতে তৈরি গাড়ির নাম “টয়োটা মিরাই”। এটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির উপর নির্ভরশীল। গাড়িটির পানি ট্যাংকে একবার পানি ভরলেই প্রায় ৪০০ মাইল পর্যন্ত চলতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, প্রচলিত হাইড্রোজেনচালিত গাড়ির মতো বাইরের হাইড্রোজেন স্টোরেজের উপর নির্ভর করে না এটি। ফলে নিরাপত্তার দিক থেকেও এটি আরও উন্নত ও নির্ভরযোগ্য।

যদিও হাইড্রোজেন অত্যন্ত দাহ্য, তবে এই গাড়িতে উচ্চচাপযুক্ত স্টোরেজ ব্যবহার না করায় ঝুঁকি অনেক কমে গেছে। পরিবেশবান্ধব এই প্রযুক্তির ফলে বাতাসে ধোঁয়া, শব্দদূষণ এবং কার্বন নিঃসরণের মাত্রাও কমবে।টয়োটা মিরাই-এর মূল্য শুরু হয়েছে ৫০,১৯০ মার্কিন ডলার থেকে। এর সঙ্গে রয়েছে ১৫,০০০ ডলারের হাইড্রোজেন ফুয়েল প্যাকেজ, যার মেয়াদ ছয় বছর। পাশাপাশি, আট বছরের ওয়ারেন্টি এবং তিন বছরের লিজ সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *