বাবলু দত্ত হত্যার রহস্য উদঘাটন, ২ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারঃ কেএমপি

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
২৭ জুন ২০২৫ তারিখ মামলার বাদী দিপু দত্ত তার বাবা ববলু দত্তের হত্যা সংক্রান্তে থানায় এজাহার দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে গ্রেফতারের জন্য হরিণটানা থানা পুলিশ কৈয়াবাজার এবং খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১) সুমন শেখ (৪৫), পিতা-মোঃ রুস্তম শেখ, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ২) মুক্তি মোল্যা (৫৩), পিতা-শামছুর মোল্যা, সাং-জামিরা মোল্যাপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার কথা স্বীকার করে। আসামীদের দেখানো মতে রাজবাঁধ দক্ষিণপাড়ার একটি খালের মধ্য হতে হত্যাকান্ডে ব্যবহৃত ২ টি ধারালো লম্বা চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া আসামীদ্বয়কে গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন এবং ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, বাবলু দত্ত ২৬ জুন রাতে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আসামীরা পূর্বপরিকল্পিত তার পথরোধ করে কৌশলে পাশের মেহগনি বাগানে নিয়ে যায় এবং ধরালো ছুরি দিয়ে জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সুমন শেখের বিরুদ্ধে ২ টি মামলার তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কী না তা যাচাই করা হচ্ছে। এই হত্যাকান্ডের অন্য কেউ জড়িত আছে কিনা তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *