ঝিনাইদাহের স্ত্রী যৌনাঙ্গে মরিচের গুড়া প্রয়োগ
মো: সুরুজ -ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভার আদর্শ পাড়া ইউসুফ মিয়া ছেলে আশিকুর রহমান রুমেল ও একই পৌরসভার মোল্লাপাড়ার হাফিজুর রহমানের মেয়ে সাইমা খাতুন গত ২০, জুন আনুমান রাত নয়টার দিকে আশিকুর রহমানের নিজ বাড়িতে সায়মা খাতুন কে হাত পা বেঁধে যৌনাঙ্গে মরিচের গুঁড়ো প্রয়োগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় একমাস আগে রুমেলের সাথে সায়মার বিয়ে হয় এরপর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো ঘটনার দিন কোন কারণ ছাড়া আশিকুর স্ত্রীকে গালাগাল ও মারধর করেন প্রতিবাদ করায় ঘরের ভিতরে হাত-পা বেঁধে যৌনাঙ্গে মরিচের গুঁড়া প্রয়োগ করে পাশবিক নির্যাতন চালায় এরপর পৌরসভার কলাবাগান একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়, পরবর্তীতে গত বুধবার লোক মারফতে জানতে পেরে পুলিশের সহযোগিতায় সায়মাকে পিতার বাড়ির লোকজন উদ্ধার করে
এ বিষয়ে যোগাযোগ করার জন্য আশিকুর রহমানের মুটো ফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়,
ঘটনার বিষয় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

