খুলনায় এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা ঘটনা ঘটেছে
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার হরিণটানা এলাকায় বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায়র অমূল্য দত্তের পুত্র বাবলু দত্তকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৬ জুন রাতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল দত্ত বালু এবং জমির ব্যবসা করতেন বলে জানা গেছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, কাজ শেষ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরার পথে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে ফাকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। প্লটের মধ্যে নিয়ে গিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য জানা যায়নি। ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

