ডিবি এস আই মোঃ কামরুজ্জামান এর বিরুদ্ধে সংবাদ সম্মেল।

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার, ঢাকা

ঘুষ না দেওয়ায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে সাংবাদিককে হেনস্তা ও মানসিকভাবে নিপীড়নের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. শফিউজ্জামান রানা উপজেলা প্রতিনিধি দৈনিক দেশ রুপান্তর, ২৬ জুন, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নকলা উপজেলা শাখায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে রানা জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামান (বিপি নম্বর ৭৩৯২১৪৬৯২৫) প্রায় তিন মাস আগে তাকে ফোন করে ডিবি অফিসে আসতে বলেন। অফিসে গিয়ে এসআই তার বিরুদ্ধে চলমান একটি মামলায় অনুকূলে রিপোর্ট দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

“আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি বলেন, আপনি যদি টাকা না দেন, ‘তাহলে রিপোর্ট আপনার বিপক্ষে যাবে।’ এ ধরনের আচরণ একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষে কাম্য নয়।”
রানা জানান, তার সাবেক স্ত্রী জান্নাতুল মল্লিকা মুন্নি সি.আর আমলী আদালত, নকলা-শেরপুরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মোকাদ্দমা নম্বর ৫০/২০২৫)। মামলায় অভিযোগ করা হয়, তিনি তার সাবেক স্ত্রীর জমি জবরদখল করেছেন, ঘরবাড়ি ভেঙেছেন, ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়েছেন, সীমানার বাঁশের বেড়া ভেঙে দিয়েছেন এবং ওই নারীকে রেখে আরও দুইটি বিয়ে করেছেন।

রানা বলেন, “জমিটি আমি ২০১৪ সালে দলিলমূলে ক্রয় করি। ওই স্থানে নির্মিত বাড়িতে দীর্ঘ ১০ বছর আমরা সংসার করি। অথচ মামলার সাক্ষী হিসেবে তার বাবার বাড়ির লোকজন এবং এক বান্ধবীকে রাখা হয়েছে— যাদের কেউই ঘটনাস্থলে ছিল না। অথচ আশপাশের স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা সাক্ষী হতে পারতেন।”

সাংবাদিক রানা আরও বলেন, “এসআই কামরুজ্জামান মামলার সত্যতা যাচাই না করে, ঘুষ না পেয়ে, সাংবাদিক পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আমার দেওয়া কোনো প্রমাণপত্র গ্রহণ না করে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।”

সাংবাদিক শফিউজ্জামান রানা বলেন,আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে তা প্রমানিত হবে।এহেন মিথ্যা ও কোন প্রকার তদন্ত ছাড়াই আমাকে হেয় পতিপন্ন মূলক প্রতিবেদন প্রেরণে- এসআই কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্মকর্তারা / দপ্তরের প্রতি আবেদন জানাচ্ছি, তা না হলে আমি আইজিপির দারস্থ হতে বাধ্য থাকিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র প্রতিনিধি মো. হযরত আলী, নকলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, কোষাধ্যক্ষ আইনুল নাইম, সদস্য মো. জহিরুল ইসলাম এবং ডিএসবি শাখার অন্যান্য সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *