মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টার দিকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘প্লাষ্টিক দূষণ আর নয়’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
সভায় সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার রায়, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইয়ুথ ফোরাম সদস্য মাশরাফি আকিব, আমেনা ইতি, ফারজানা আক্তার কেয়া, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম প্রমুখ বক্তৃতা করেন। বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে ইয়ুথ ফরদি সুন্দরবনের সদস্যরা দিবসটি পৃথকভাবে পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *