খুলনা অ্যাডিশনাল ডিআইজি, বটিয়াঘাটা থানা পরিদর্শন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
খুলনার অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মাদ বেলায়েত হোসেন, বিপি-৭৬০৫১০৫২৪৮, খুলনা রেঞ্জ গতকাল ২৫/০৬/২০২৫ তারিখ বুধবার সকালে বটিয়াঘাটা থানা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি থানার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তিনি বটিয়াঘাটা থানা এলাকায় ক্রাইম কন্ট্রোলে থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে থানা পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি থানার গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা নিয়েও আলাপ আলোচনা করেন। পরিদর্শন কালে থানার বিভিন্ন রেজিস্টার ও নথি পর্যালোচনা করা হয়। এ ছাড়াও থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মনিরুল ইসলামসহ সকল পুলিশ উপস্থিত ছিলেন। তিনি বটিয়াঘাটা থানা পুলিশের প্রতি সন্তোষ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *