সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঠুর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা এস এম আখতারুজ্জামান মিঠু শারীরিক ভাবে অসুস্থতার কারণে বর্তমানে ঢাকা ধানমন্ডি সাত মসজিদ রোড ডা.ফজলুল হক কলোরেকটাল হসপিটাল এ চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনা করে গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর যুবদলের আয়োজনে ওয়াকসপ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ- সভাপতি ইকবাল হোসেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, পৌর যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজুল রানা, যুবদল নেতা জহির রায়হান শুভ, রনি, জনি, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, সাংগঠনিক রবিন, সহ-সভাপতি সোয়াহেব হোসেন শিমু, মৎস্যজীবী দলের লোকমান হাকিম প্রমুখ।

