বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে
ইমরান আহমেদ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শনিবার ২১ জুন ২০২৫ ইং দুপুর ১৬.০০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থাানা বাজার সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি সভাপতি জনাব হাজী শাহাবুদ্দিনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি হিসেবে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব হাজী শাহাবুদ্দিন,সভাপতি উপজেলা বিএনপি এবং সঞ্চালনায় জনাব আলী আকবর, সেক্রেটারি, উপজেলা বিএনপি এবং প্রধান অতিথি হিসেবে জনাব মিফতাহ সিদ্দিকী,সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, সাবেক সভাপতি সিলেট মহানগর, সাবেক সদস্য সচিব সিলেট মহানগর বিএনপি।
উপস্থিত ছিলেন জনাব সালেহ আহাম্মেদ খসরু, সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর, শফিকুর রহমান টুটুল, সাবেক বিএনপি নেতা, মহানগর সিলেট, আব্দুস সামাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, মহানগর সিলেটসহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের ১১০০/১২০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ও স্থানীয় জনতা বক্তাগণ তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিএনপি’র নেতাকর্মীদের মিটিং মিছিল করতে বাধা দিতো এমনকি হামলা,মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন
করতো,বিগত ১৭ বছর পর কোম্পানিগঞ্জ উপজেলায় এই প্রথম এত বড় সমাবেশ করতে পেরেছি।
তাই বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের (৩১) দফা দাবি বাস্তবায়নে সকল নেতাকর্মীদের প্রতি এক হয়ে কাজ করার জন্য এবং আগামী সংসদীয় নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় আনার উদাত্ত আহ্বান করে বিকাল ১৮.৪৫ ঘটিকায় শান্তিপূর্ণভাবে উক্ত সমাবেশ শেষ করেন। পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশ মোতায়েন ছিল।

