প্রতিবাদ সংবাদ

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা ৪ নং সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামের সুজিৎ শীল ২২ জুন রবিবার বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি জাতিয়তাবাদী বিএনপির আদর্শের একজন পরিক্ষীত সৈনিক হিসেবে বিএনপির দলীয় সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে আন্দোলনকে বেগবান করতে সার্বক্ষণিক অংশগ্রহণ করেছি । যার ফলশ্রুতিতে বিগত আওয়ামীলীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হাতে নির্যাতনের পাশাপাশি জোর করে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করিয়েছে । ওই সকল ষড়যন্ত্রকে ঢাল করে কিছু স্বার্থান্বেষী মহল গত ২১ জুন ২০২৫ ইং তারিখে কয়েকটি অনলাইন পত্রিকায় মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ ছাপা হয়। তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।

প্রকাশ থাকে যে, এ ব্যাপারে অপরাধ তথ্যচিত্রের খুলনা জেলা ব্যুরো চিফ বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ এনামুল এর সাথে ০১৭১২ ৪৫০৬২৩ নং নম্বরে যোগাযোগ করলে তিনি বলেন, তিনিও জানেন সুজিত শীল আওয়ামীলীগ দলের একনিষ্ঠ কর্মী ছিলো। যেহেতু নমিনেশনে তার স্বাক্ষর আছে সেহেতু তিনিও দায়ী তবে নমিনেশন দিয়েছেন ইউনিয়ন আহবায়ক। পরবর্তীতে ৪ নং সুরখালী ইউনিয়নের আহবায়ক মোঃ রাশেদ কামাল এর সাথে ০১৭১৫ ০৯০৬৭৭ নং নম্বরে যোগাযোগ করলে তিনি বলেন, সে হিন্দু মানুষ তায় রাজনীতিতে চক্রান্ত চলছে এবং তিনি প্রশ্ন করেন আওয়ামী ফ্যাসিস্ট কে নয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *