খুলনার বটিয়াঘাটায় হেতালবুনিয়া গ্রামে ভাঙচুর সহ জমি দখলের অভিযোগ

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা হেতালবুনিয়া গ্রামের বিশ্বাস বাড়ীর গোবিন্দ বিশ্বাস এর পুত্র জয়ন্ত বিশ্বাস এর জমিতে বহুদিনের ঘেরা বেড়া উপড়ে ফেলে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করা ও জোর পূ্র্বক ঘর নির্মাণ ও সাইনবোর্ড দিয়ে জবর দখলের চেষ্টা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৭ টার দিকে।
উক্ত ঘটনায় হেতালবুনিয়া গ্রামের পশ্চিমপাড়া নিতীশ মন্ডল, বিউটি মন্ডল, প্রীতিশ মন্ডল, অনিমেষ মন্ডলের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় জয়ন্ত বিশ্বাস বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং ১০২৪ তারিখ ২৩/০৬/২৫। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উক্ত জমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। এছাড়া ১৪৪/১৪৫ ধারা জারি থাকা অবস্থায় সেখানে জোরপূর্ব দখল করার চেষ্টা করেন। তাদেরকে বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। মামলা চলমান থাকা অবস্থায় এভাবে বেআইনি জোর পূর্বক আইন লঙ্ঘনের চেষ্টা করায় জনমনে আতঙ্ক সহ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ সরকারের সময় যদি এভাবে আইন লঙ্ঘন হয় তাহলে জাতীয় নির্বাচনের সময় কি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *