নগরীতে ১ চোর আটক, চোরাই ইজিবাইক উদ্ধারঃ কেএমপি

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খানজাহান আলী থানা পুলিশ গত ১৪ জুন ২০২৫ তারিখ দুপুরে অভিযান চালিয়ে খুলনা-যশোর মহাসড়কের ডাক্তার বাড়ী নামক এলাকা থেকে চোর রবিউল শেখ (২২), পিতা-সাইফুল ইসলাম@মজি মোল্যা, সাং-জয়নগর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করে। তার হেফাজত হতে ১ টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খানজাহান আলী থানার মামলা নং-০৮, তাং-১৪/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *