খুলনার বটিয়াঘাটায ৪ নং সুরখালী ইউনিয়নে হয়রানিমূলক মামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
খুলনার বটিয়াঘাটা ৪ নং সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী গ্রামের আশরাফ আলী গোলদার বাদী হয়ে সম্প্রতি গ্রাম পুলিশ রশিদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সদস্যচিব জামায়াত নেতা আল আমিন গোলদার, বিএনপি নেতা দিদারুল ইসলাম এর বিরুদ্ধে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা বানোয়াট মাছ লুটের অভিযোগ এনে কোর্টে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার বিষয়ে কল্যানশ্রী গ্রামের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, বিভিন্ন সুধীজন ও জনসাধারণ উক্ত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ০১/০৬/২৬ তারিখ, রবিবার সন্ধ্যায় এক গণস্বাক্ষর কর্মসূচীন আয়োজন করে।
উক্ত গনস্বাক্ষর কর্মসূচিতে শতাধিক লোক অংশগ্রহণ করেন। উপস্থিত গণ স্বাক্ষর সাবেক ইউপি সদস্য বাবর আলী বলেন, আশরাফ আলী গোলদার, নুর ইসলাম গোলদার, আওয়ামী লীগ আমলেও মানুষকে এভাবে মামলা দিয়ে হয়রানি করে অর্থ হাতিয়ে নিয়েছে, তার ধারাবাহিকতা হিসেবে উক্ত মামলাটি করেন। বাদী আওয়ামী রাজনীতির একজন সক্রিয় সদস্য তার ছেলে ছাত্রলীগের নেতা সাক্ষী নুর ইসলাম গোলদার ও সাবেক এমপি ননী বাবুর একান্ত ভজন হওয়াতে বিভিন্ন তদবিরের মাধ্যমে কাউকে আবার কারো সঙ্গে বনিবনা না হলে মামলায় ফাঁসাতেন। তাদের অত্যাচার এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। ০৫/০৮/২০২৪ তারিখে সরকার পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থেকে আবারও এলাকায় এসে সেই পূর্বের রূপে মামলাবাজী করছেন। প্রশাসন কে ম্যানেজ করে তারা এ ধরনের কর্মকাণ্ড করতে সাহস দেখাচ্ছেন। তাদের হাত থেকে রেহাই পেতে কেউ সাংবাদিক সম্মেলন আবার কেউ থানায় অভিযোগ সহ বিভিন্ন ধরনের আইনের আশ্রয় গ্রহণ করছেন।

