নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনারঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [01 JUNE 2025]
আজ ১ জুন ২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্ত্বরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কোরবানির পশুর হাট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ ফিরোজ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ।

কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাল টাকা সনাক্তকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে “জাল টাকা সনাক্তকরণ বুথ” স্থাপন করা হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কন্ট্রোল, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাটে “অ্যাওয়ারনেস কার্ড” (সচেতনতামূলক লিফলেট) বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শরীফ আসিফ রহমান আহ্বায়ক, পশুর হাট পরিচালনা কমিটি ও সচিব, খুলনা সিটি কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *