দেবহাটা থানা পুলিশের অভিযানে ২০(বিশ) ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান : সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৫/০৬/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) জাহিদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া ইউনিয়নের গড়িায়াডাঙ্গা (ঋষিপাড়া) গ্রামস্থ জনৈক শেখর দাশের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর হইতে ২০(বিশ) ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মেহেদী হাসান(২৫), পিতা-আঃ রউফ সরদার ,স্থায়ী: গ্রাম- মাঝ পারুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। আসামীকে ইং-০৬/০৬/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *