ঝিনাইদহ মহেশপুরে ১৫৪ বোতল ফেনসিডিল সহ আটক ২

মশিয়ার রহমান টিংকু,ঝিনাইদহ মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ ২ জন কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সকালে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমান হাবিব ও সুমন হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। জানাগেছে, হাবিব দীর্ঘদিন ধরে শশুর বাড়ী থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোর্শেদ হোসেন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রাশেদুল আলমের নেতৃত্বে এসআই আঃ কাশেম,এএসআই সালাউদ্দিন, এএসআই সজল হোসেন সহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামি হাবিবুর রহমান হাবিল ও সুমনকে ১৫৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *