সাতক্ষীরার কালিগঞ্জে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ইছামতি নদী সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শুইলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি গত তিন-চার দিন ধরে শুইলপুর এলাকার একটি মৎস্য ঘেরের বাসায় থাকতো। আজ তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে, তার নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪০ বছর হবে।

