রাজধানিতে ফের আগুন

অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর শান্তিনগরের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পীরসাহেবের গলির ৯ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে বলে জানা গেছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়। ভবনটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে, এ ভবনে কেউ আটকে পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *