বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার নোয়াখালী বেগমগঞ্জে কৃষ্ণ রামপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ভোধন ও আলোচনা সভায় নোয়াখালী-০৩ সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরন

নাজিম উদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে কৃষ্ণ রামপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও বিদ্যালয় পাঙ্গনে নতুন শহীদ মিনার উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যা ৭টায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে- প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সংসদ আলহাজ¦ মামুনুর রশিদ কিরন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনা মূলে বই উপ-বৃত্তি প্রদান করছে এবং শিক্ষা ভবন নতুন ভাবে নির্মানের মাধ্যমে আধুনিক করছে।উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী নেত্রী ও নেতা কর্মী বিভিন্ন দল হতে মামুনুর রশিদ কিরন এমপির হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাক, কান, গলা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মাহ্মুদুল হাসান।জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, রকিবুল ইসলাম দুলাল। স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম, থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক নুর হোসেন মাসুদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এদিকে গত ০১-০৪-২০১৮ইং নোয়াখালীর বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে আগুনে পুঁড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ^াস দেন।

