নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০জন শিশু জন্মগ্রহণ


জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০জন শিশু জন্মগ্রহণ করবে। পুরো বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে এটি সে হিসেবে ২.১৭ শতাংশ।পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে সংস্থাটি জানাচ্ছে।২০১৮ সালের প্রথম শিশুটির জন্ম হবে সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে।নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে। ইউনিসেফ বলছে নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে যার সংখ্যা প্রায় ৬৯ হাজার।দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নেবে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।নতুন জন্ম নেয়া এসব শিশুদের মধ্যে অনেকেই বেঁচে থাকবে। আবার এদের মধ্যে অনেকেই জন্মের প্রথম দিনেই মারা যাবে।২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *