জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নিতি দূর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের ॥ ত্রাণের জন্য হাহাকার

ওসমান হারুনী,জামালপুর : জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। বুধবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে দূর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। বন্যায় জেলার ইসলামপুর, মাদারগঞ্জ,দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় আড়াই লক্ষাধিক মানুষ পানি বন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছে।বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো খাদ্যের অভাব দেখা দিয়েছে। বন্যায় বেশী ক্ষতি গ্রস্থ জেলার ইসলামপুরে ৭টি ইউনিয়ন প্লাবিত হয়ে ভেসে গেছে মৎস চাষীদের মাছ,ক্ষতি হয়েছে কৃষকের রোপা আমন ফসল, শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় সামনে ফাইনাল পরীক্ষায় ছাত্র/ছাত্রীদের ব্যাহত হচ্ছে পাঠদান । ইসলামপুর সদর ইউনিয়নের মৎসচাষী টুলু মন্ডল জানান, এবার বন্যায় তার ৩টি পুকুরের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে জেলার কোন কোন বেসরকারি সংস্থা বা এনজিও দানবীর ব্যাক্তিদের কোন ত্রাণ তৎপরতা লক্ষ করা যায়নি এখনো। অভিযোগ উঠেছে,বন্যাকবিলিত এলাকায় আশাসহ অনেক এনজিও নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে কিস্তি টাকা তুলছে।
