সাপাহারে থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

photo,sapahar,06-06-2015 (thana)নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা গতকাল শনিবার বেলা ১১টায় থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় সেখানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এলাকার প্রবীন ব্যাক্তি আলহাজ্ব ডা. তাহের উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা, পতœীতলা সার্কেল সিনিয়র এএসপি ইয়াছিন আলী, থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, দিঘীরহাট কলেজের অধ্যক্ষ মো. আব্দুন নুর, গোয়ালা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন, তিলনা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি তছলিম উদ্দীন প্রমুখ। উক্ত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সূধীজন, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকগণ সহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *